1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পৌরসভার রাস্তার ধুলা ঢুকছে ঘরে বাড়ির সামনে পানি ছিটিয়ে বাঁচার চেষ্টা

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩৪ pm

ব্যাপারীপাড়া শাপলা চত্বর এলাকার স্কুল শিক্ষক হুমায়ন কবীর প্রতিদিন রাস্তায় পানি ছিটান। রাস্তার ধুলা তার ঘরে ঢোকে। ধুলায় তার ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় জিনিস নষ্ট হচ্ছে। শহরের ৪নং ওয়ার্ডের নজরুল ইসলাম সড়কে বসবাস করেন স্থানীয় কাউন্সিলর শামসিল আরেফিন কায়সার। বুধবার সকালে দেখা গেছে ধুলার যন্ত্রনা থেকে বাঁচার জন্য তিনি নিজেই রাস্তার উপর পানি ছিটাচ্ছেন। শুধু শিক্ষক হুমায়ন কবীর ও বা জনপ্রতিনিধি কায়সার নয়, পৌর এলাকার শত শত পরিবার ধুলার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা সকাল বিকাল বাড়ি কিংবা অফিসের সামনে পানি ছিটিয়ে ধুলার যন্ত্রনা থেকে মুক্তির চেষ্টা করছেন। মিনার নিশো নামে এক গৃহবধু জানান, তারা উপ-শহরপাড়ায় বসবাস করেন। ধুলায় তাদের বাড়িঘর নষ্ট হচ্ছে। ২/১ দিন পর পর ঘরে থাকা কাপড় কাচতে হয়। ধুলার যন্ত্রনায় তারা অতিষ্ঠ। একই কথা জানালেন হামদহ মোল্লা পাড়ার এক ইটালি প্রবাসি। তিনিও প্রতিদিন ভাঙ্গাচোরা রাস্তার উপর পানি ছিটিয়ে ধুলা বালির উপদ্রপ থেকে রাক্ষার চেষ্টা করছেন। ধুলার যন্ত্রনায় ওই পাড়ার বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্টে ভুগছেন। তথ্য নিয়ে জানা গেছে, এক যুগ ঝিনাইদহ পৌরসভার বেশির ভাগ রাস্তা মেরামত করা হয়নি। কোন কোন সড়ক মেগাডাম করে ফেলে রাখার কারণে ধুলায় মানুষ অতিষ্ঠ। কালাবাগান পাড়ার বাসিন্দা আমিনুল অভিযোগ করেন, উজির আলী স্কুল থেকে শুরু হওয়া রাস্তাটি মেগাডাম করে ফেলে রাখা হয়েছে। ফলে ধুলায় ধুসর হচ্ছে ধরণী। সেই সঙ্গে আশপাশের বাড়ি ও গাছপালার রং পাল্টে যাচ্ছে। শিশু ও বৃদ্ধরা ধুলার কারণে রোগে আক্রান্ত হচ্ছে। পবহাটী, ভুটিয়ারগাতি, ব্যাপারিপাড়া, আরাপপুর জামতলাপাড়া থেকে খাজুরা, মুরারীদহ, উপশহরপাড়া, গোপীনাথপুর, গোয়ালবাড়িয়া কাষ্টসাগরা, বৃহত্তর আদর্শপাড়া, উপজেলা সড়ক, স্টেডিয়ামপাড়া সড়ক, আব্বাস উদ্দীন (রহঃ) সড়ক ব্যাপারীপাড়া, ঢাকালেপট্ট্রি, আবুল হোসেন সড়ক, চাকলাপাড়াসহ বেশির ভাগ সড়কের বাসিন্দা ধুলার যন্ত্রনায় বসবাস করতে কষ্ট হচ্ছে। এদিকে ঝিনাইদহ পৌরসভা কর্তৃপক্ষ মাঝেমধ্যে পানি ছিটালেও তা “তেলা মাথায় তেল” দেওয়ার মতো। ভালো রাস্তায় পৌরসভা পানি ছিটালেও পাড়া মহল্লার মধ্যে পানি ছিটানো হচ্ছে না। ফলে যারা পৌরসভায় নিয়মিত ট্যাক্স বা কর প্রদান করেন সেই সব নাগরিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে সচেতন নাগরিক কিমিটি (সানক) ঝিনাইদহ শাখার সভাপতি ও জেলার সিনিয়র সাংবাদিক এম, সাইফুল মাবুদ বলেন, স্বাস্থ্য সচেতনতায় আমাদের সবার দায়িত্ব রয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ মানুষ বা এ্যাজমা রোগীদের কথা বিবেচনা করে ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল উদ্দীন জানান, খুব দ্রæত পৌরসভার নাগিরকরা ধুলার যন্ত্রনা থেকে মুক্তি পাবেন। তিনি বলেন, শহরের প্রায় সব সড়ক পর্যায়ক্রমে টেন্ডার হচ্ছে। রাস্তাগুলোর নির্মান কাজ শেষ হলে নাগরিকাদের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি মনে করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ