
নেত্রকোনা প্রতিনিধিঃ পৌরসভার নাগরিকদের সেবাসমূহ অধিকতর স্বচ্ছতা.জবাবদিহিতা ও দায়বদ্ধতা এবং ভোগান্তি নিরসন নিশ্চিত করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ই-সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোনা পৌরসভা কার্যালয়ে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও ই-সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু,পৌরসভার প্রশাসক মুনমুন জাহান লিজা,পৌরসভার সচিব নুরুল আমিন,নিবার্হী প্রকৌশলী হুমায়ুন কবীর,হিসাব রক্ষণ কর্মকর্তা নুর ইসলাম, জেলা বিএনপির নেতা এস,এম শফিকুল কাদের সুজা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু,সম্পাদক মোয়াজ্জেম হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌরসভা প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051