পোশাক পরিধান মানব জাতির একটি সহজাত প্রবৃত্তি ও প্রয়োজন। পোশাকের মাধ্যমেই মানুষ নিজের শরীর ও স্পর্শকাতর অঙ্গ অন্যের থেকে দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখে। শীত, গ্রীষ্মে আবহাওয়ার রুক্ষতা ও শুষ্কতা থেকে রক্ষা পায়।
কোরআন মাজিদে আল্লাহ তাআলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক— সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। (সুরা আরাফ, আয়াত: ২৬)
ইসলামে শুধু পোশাক পরিধানের গুরুত্বই তুলে ধরা হয়নি, বরং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বিভিন্ন বিধি-নিষেধ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন কিভাবে পোশাক পরলে শালীনতা বজায় থাকে। নারী-পুরুষের পোশাকের বৈশিষ্ট্যের কথাও বলেছেন তিনি।
পোশাক মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হলেও এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা মেনে দোয়া পড়লে তা আল্লাহর ইবাদতের অন্তর্ভূক্ত হবে। এছাড়া পোশাক পরিধানের দোয়া পড়লে এর বিশেষ ফজিলত রয়েছে। পোশাক পরার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
‘যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় এ দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও পরকালে নিজের নিরাপত্তা ও পর্যবেক্ষণে রাখবেন।' (তিরমিজি, ২/২৩০)
কাপড় পরিধানে দোয়া পরা আল্লাহর রাসূলের সুন্নত। আর মুক্তাকিদের যে গুণ বর্ণনা করা হয়েছে, তাতে বেদয়াত থেকে বেঁচে সুন্নত মোতাবেক চলার কথা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুত্তাকীরাই আমার নিকটতম ব্যক্তি, তারা যে-ই হোক, যেখানেই থাকুক।’- (মুসনাদে আহমাদ, ২২০৫২)
এতএব যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে, তাকওয়া অবলম্বন করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকে, চাই সে যতই দূরে থাকুক। আর যে সুন্নতের উপর আমল করবে না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে, যদিও সে মদীনাতেই থাকে। তাই পোশাক পরিধানের আগে দোয়া পরার গুরুত্ব অপরীসিম।
নতুন কাপড় পরার দোয়া
আবু উমামা (রা.)-এর বর্ণনা থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব (রা.) নতুন কাপড় পরিধান করার সময় এই দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ৩৫৬০)
দোয়াটি হলো (আরবি) :
لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।
অর্থ : সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051