সংক্ষিপ্ত পোশাক পরার কারণে এক তরুণীকে বিমানে উঠতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পেশায় মডেল ইসাবেল ইলিয়েনোর নামে ওই তরুণীকে অস্ট্রেলিয়ান এয়ারলাইনস জেস্টারের একটি যাত্রীবাহী বিমানে উঠতে বাধা দেওয়া হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসাবেল বিমানকর্মীদের আচরণে অপমানিত’ বোধ করেছেন।
ইসাবেল জানান, স্বামীর সঙ্গে গোল্ড কোস্ট থেকে মেলবোর্নে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সেদিন তিনি কালো রঙের একটি ক্রপ টপ আর নীল রঙের জিন্স পরেছিলেন। বিমান কর্মীরা ইসাবেলকে ক্রপ টপের ওপর একটা জ্যাকেট পরতে বলেন। তার কাছে জ্যাকেট নেই জানালে তারা ইসাবেলকে একটি জ্যাকেট এনে দেন।
ঘটনাটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন তিনি।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসাবেল লিখেছেন, বিমানে উঠার পর বিমান কর্মীরা আমাকে সব যাত্রীদের সামনে দাঁড় করিয়ে আমার শরীর ঢেকে দেওয়ার মতো কিছু খুঁজতে থাকেন। পরে আমি তাদের দেওয়া জ্যাকেট পরে আমার আসনের বসি। এ ধরনের ঘটনা অপমানজক।
অবশ্য জেস্টার কর্তৃপক্ষ পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051