পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সুলতানা লায়লা হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুলতানা লায়লা বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা।
ক্যারিয়ারে সুলতানা লায়লা নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051