ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পেটে বাচ্চাসহ গরু জবাই করেছেন মহিউদ্দিন নামে এক কসাই। শুক্রবার ভোরে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি দেখতে পাওয়ায় ঘটনাস্থল থেকে সটকে পড়েন মহিউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা বাজারের মৎস্য ব্যবসায়ী মহিউদ্দিন কসাই প্রতিদিনের মতো শুক্রবার ভোরে দক্ষিণ আইচা বাজারের সৌদি হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে একটি গরু জবাই করেন। গরু জবাইয়ের পর পেটে বাচ্চা পাওয়া যায়। পরে বাচ্চাটি বালুর মাঠে ফেলে রাখে সে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পাওয়ায় সটকে পড়েন মহিউদ্দিন।
স্থানীয়রা বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু জবাই করার কারণে অহরহ এ ঘটনা ঘটছে। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। আপনার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এমন কোনো ঘটনা শুনিনি। তবে আমাদের থানার ফোর্সরা সেখানে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল বলেন, বিষয়টি সত্য হলে কসাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051