1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

পূর্বধলায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটায় বৃদ্ধ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৭ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার সকাল ছয়টার দিকে উপজেলার ভিতরগাঁও এলাকায় পূর্বধলার জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পূর্বধলার রেল স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে তিনি মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আখতার হোসেন বলেন,খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ