
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আশা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আশা মনি ধলা যাত্রাবাড়ি গ্রামের সুলতান মিয়ার মেয়ে।
ওই শিশুর স্বজনরা জানায়,শনিবার বিকেলে পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে আশা মনিকে ভাসতে দেখে বাড়ির লোকজন। পরে আশাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই