1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পূর্ণিমার বিয়ের বিষয়ে যা বললেন সাবেক স্বামী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ১১:১১ am

দুই মাস পর বিয়ের খবর জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আর এই বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা। একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেছেন পূর্ণিমা। তবে তার এই বিয়ের খবর আগে থেকেই জানেন বলে জানিয়েছেন পূর্ণিমার সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদ। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, আমাকে খবর দিতে হবে না। আমি আগেই জানি। সব ঠিক আছে। এমনটা মানুষের জীবনে ঘটে। এই খবর (বিয়ের) আমি জানি। তার জন্য শুভ কামনা। আমার মেয়েকে প্রার্থনায় রাখবেন।

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ