
জেসমিন দীপা
পান্ডুর চাঁদ ঝুলে
থাকে বিকেলের
কার্ণিশে
স্মৃতিগুলি ধীরে ম্লান
ফিকে হয়ে আসে
চোখের জলে কেটে
গেছে যে কষ্ট প্রহর
যে সুরে বেজে যেতো
তোমার কন্ঠস্বর
পূ্রবী ভোরের আলোয়
পাখিদের কুজন
শিশিরস্নাত লগনে
শুধুই আমরা দু’জন!
ফসলের গন্ধমাখা
সরষেক্ষেতের শেষ
সীমানায়
খরস্রোতে পাড়ভাঙ্গা
ময়ূরাক্ষী নদীর
কিনারায়
শুভ্র গোলাপকুড়ি
রজনীগন্ধা
পলাশের ভীড়ে
বসন্ত বৌরি
বৌ কথা কও
শালিখ পাখিদের
নীড়ে…
যে সোনালী সময়
আমাদের গেছে
কেটে
দূর থেকে বহুদূর পথ
একসাথে হেঁটে হেঁটে
আজ ভুলেছি তারে
গোধুলীর বিস্মৃতি
লগনে
যখনি ভুলতে চাই
আনমনে পড়ে
যায় মনে!!
লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র