গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি যেন থামছেইনা। মাঝেমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী মালামাল উদ্ধার করছে। ডাকাত গ্রেফতার করছে কিন্তু থামছেনা ডাকাতি।
ডাকাতি ঠেকাতে পারছেনা পূবাইল মেট্রোপলিটন থানা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার নানা আয়োজন, পুলিশের উঠান বৈঠক, মোবাইল টহল, বিটপুলিশং ব্যবস্থা। পূবাইলে বেড়েই চলছে চুরি ছিনতাই,মাদক ও ডাকাতির মতো ঘটনা। ফলে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মনে করছে এলাকাবাসী।
ডাকাতের কবল থেকে রক্ষা পায়নি এসিল্যান্ডের বাড়ি ও। চলতি বছরের প্রথম দিকে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল পূবাইল থানা এলাকায়। এরই ধারাবাহিকতায় পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার দক্ষিণ পাড়ার হারুন সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ভোর ৩ টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত মাত্র ৪৫ মিনিট চলে ডাকাতির মিশন। একই এলাকার বাবুল মাষ্টারের বাড়িতে ২-৩ মাস আগে একই কায়দায় ডাকাতেরা স্বর্ণালংকার সহ লুটে নিয়েছিল ৬-৭ লাখ টাকার মালামাল।
বুধবার দিবাগত রাত পৌনে চারটার দিকে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলা দেখে যখন হারুনের পরিবারের লোকজন ঘুমিয়ে ছিল ঠিক তখনই ডুপ্লেক্স বাড়ির দেয়াল প্রাচীর টপকিয়ে নিচতলার সামানের জানালার গ্রীল কেটে ডাকাত সদস্য প্রবেশ করে বাড়ির আঙিনায়।
সামানের কলাপসিবল গেটের তালা ভেঙে ৭-৮ জনের ডাকাত দল ভিতরে প্রবেশ করে। পরিবারের সকল সদস্যকে হাত-পা বেঁধে ফেলে। নির্বিঘ্নে চালায় লুট। এবার ডাকাতেরা লুট করেছে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকারসহ দামী শাড়ি কাপড়-চোপর। ডাকাতির মিশন শেষ করতে ডাকাতদল সময় নেয় মাত্র ৪৫ মিনিট।
ঘটনাস্থলে গেলে বাড়ির মালিক হারুন সরকার জানান মুখোশ পরা ৬-৭ জনের ডাকাত দল আমার কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে আমাদের ঘুম থেকে ডাকায়। একটু দেরি হলে দড়জায় লাথি মেরে শোয়ার ঘরে প্রবেশ করে। আমাদের হাত-পা বেঁধে ফেলে রাখে মেঝেতে। ওরা বলে আমাদেরও মা-বাবা, ভাই-বোন আছে। কোন ক্ষতি করবে না। নগদ টাকা স্বর্ণালংকার যা আছে বের করে দাও।
ডাকাতেরা আরও বলে মোবাইল নিয়ে পুলিশের হাতে ধরা পরবো নাকী? তাই দামি এন্ড্রয়েড মোবাইল গুলো যাওয়ার সময় নিচে সোফার চিপায় ফেলে রেখে যায়। আমাদের মোবাইল খুঁজে পাইতেও সময় লেগেছে। ততক্ষণে ডাকাতেরা পালিয়ে যায়।
স্থানীয় কাউন্সিলর শাহিনুল আলম মৃধাকে ফোন দিলে উনি পূবাইল থানা পুলিশকে জানান। পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে নিয়ে যায়। মামলা প্রক্রিয়াধীন আছে।
ডাকাতির বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুর রহমান জানান, এখনই কোন মন্তব্য করা যাবেনা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051