ভিন্নবার্তা ডটকম, চট্টগ্রাম : একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
জেম সেন হল পূজা মন্ডবপ্রাঙ্গণে ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় এ মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া, পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাধারণ সম্পাদক বিধান দাস, কোষাধ্যক্ষ শ্রী দোলন জলদাশ, সাংগঠনিক সম্পাদক মাহফুজরকি, নির্বাহী সদস্য রত্না নাথ (জয়া) শিমু দাস, দেবব্রত দাশ প্রমূখ।
চট্টগ্রামের বোয়ালখালী’র বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু দাস এ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
ভিন্নবার্তা ডটকম/বিজ্ঞপ্তি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051