নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় এক নারীসহ রূপগঞ্জ থানার এসআই মিরাজ মোল্লাকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে তার ঘরে নেন।
স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে এসআই মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে থানায় জানানো হলে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘এসআই মিরাজ মোল্লা থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে তার বাসায় যেতে বলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ঘটনা তদন্তাধীন। তবে মিরাজকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। বাকিটা এসপি মহোদয় দেখবেন।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051