1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ১:৫৩ pm

পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার কথা রাখতে গিয়ে ২৬ মার্চ বায়তুল মোকাররমে গিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সোমবার (২৬ এপ্রিল) রিমান্ড শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হক বিচারককে এসব কথা বলেন।

আদালতে মামুনুল বলেন, ‘গত ২৬ মার্চ আমি বাংলাবাজার জুমা মসজিদে পুলিশ প্রটেকশনে নামাজ পড়িয়েছি। নামাজ শেষে জানতে পারি বায়তুল মোকাররমে মুসল্লিরা এক হয়েছেন। এরপর একজন ডিআইজির অনুরোধে আমি তখনই বায়তুল মোকাররম মসজিদে যাই, সেখানে আমাকে বক্তব্য রাখতে বলা হয়। তারপর ওইখানে আমি বক্তব্য রাখি। আমি তো কোনও অন্যায় করিনি। ভবিষ্যতে পুলিশ কোনও অনুরোধ করলে আমরা তো কোথাও যেতে পারবো না।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুলের বক্তব্যে বিষয়ে আদালতকে বলেন, ‘তিনি এভাবে আদালতে বক্তব্য দিতে পারেন না।’

মামুনুল আরও বলেন, আপনি (আদালতের বিচারক) চাইলে আমার ওইদিনের কল রেকর্ড চেক করতে পারেন।

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘পল্টন থানার করা মামলায় বাদী পক্ষের কোনও তথ্য ঠিক নেই। তিনি কোন হাসপাতালে ছিলেন তার কোনও তথ্য দেননি তারা।

মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডব ও চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনার পৃথক ২ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ