পুলিশের চারজন ডিআইজিসহ ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত ২৮ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী আরও যেসব কর্মকর্তা নতুন দায়িত্ব পেয়েছেন, তারা হলেন- পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, সিআইডিতে পদায়ন। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনার পুলিশ সুপার। অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ, র্যাবে পদায়ন। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিন, পুলিশ সদর দপ্তরে বদলি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051