1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের লাঠিপেটায় জখম হাবিব-উন নবী সোহেল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১:৪০ pm

পুলিশের লাঠিপেটায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল মারাত্মক আহত হয়েছেন। লাঠির আঘাতে তার কোমর জখম হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকালে প্রেসক্লাবের সামনে ছাত্রদল সমাবেশের আয়োজন করে।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। নেতাকর্মীদের যাকে সামনে পায়, তাকে লাঠিপেটা করে। চলে পাল্টাপাল্টি ধাওয়া।

পুলিশের লাঠিপেটায় বিএনপি ও ছাত্রদলের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

উভয়পক্ষের সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, ‘পুলিশের হামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল মারাত্মক জখম হয়েছেন। তার কোমরে বেশ কয়েটি সেলাই লেগেছে।’
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ