ঝিনাইদর শহরের বাস টার্মিনাল এলাকায় আক্কাস আলী (২১) নামে এক ইজিবাইক চালককে থামতে বলেছিল হাইওয়ে পুলিশ। কিন্তু তিনি থামেননি। এই অপরাধে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল চাবি কেড়ে নিয়ে তার নাকে আঘাত করে। এতে আক্কাচ আলী রক্তাক্ত হন। আক্কাস আলীর বাড়ি মাগুরার ডেফলিয়া গ্রামে। তার পিতার নাম আব্দুল আজিজ মন্ডল। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে আক্কাস আলীকে ঘটনাস্থলে উপস্থিত ফরহাদ নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। প্রত্যাক্ষদর্শীরা জানান, ইজিবাইকের চাবি কেড়ে নিয়ে চালক আক্কাচ আলীর নামে আঘাত করলে তার নাক ফেটে রক্তাক্ত হয়। তবে হাইওয়ে পুলিশের ওই কনস্টেবলকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাহিয়া জানান, আক্কাচ আলীর নাকে নরম অংশটি ফেটে গেছে। তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঝিনাইদাহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান গনমাধ্যম কর্মীদের জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। দুই পক্ষকে নিয়ে বসাবসি করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051