ময়মনসিংহের পাগলা থানা পলিশের বিরুদ্ধে মৎস্য খামার মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে।উপজেলার নিগুয়ারি ইউনিয়নের বৌল্লা বিলের মৎস্য খামার মালিকরা পুলিশের হয়রানি বন্ধের দাবি জানিয়ে উর্ধ্বতন কতৃৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানান যায়,উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের অললী,তললী ও ভুষভুষিয়া গ্রামের কৃষকরা সম্মিলিত ভাবে বৌল্লা বিলে মৎষ্য খামার প্রকল্প করেন।বিলে তাদের নিজ জমি ছাড়াও স্থানীয় কৃষকদের কাছ থেকে নিচু এবং চাতল জমি পাঁচ বছরের জন্য ভাড়া নিয়ে এ মৎস্য খামার প্রকল্প করেন।বর্ষা মৌসুমে যেন খামারের মাছ অন্যত্র ভেসে না যায়, সে কারেণ প্রকল্পের মালিকরা বিলে বাঁশের বাঁধ(বানা)নির্মাণের কাজ করেন।
পাগলা থানা পুলিশের এসআই রুমান খান কোন কারণ ছাড়াই বাঁশের বানা নির্মাণ কাজে বাঁধার সৃষ্টি করেছে। বৌল্লা বিলের মৎস্য খামার প্রকল্পের শেয়ার হোল্ডার স্থানীয় আওয়ামীলীগ নেতা কামরুল হুদা সরকার অভিযোগ করে বলেন, বিলের জমির মালিকসহ আমরা চৌদ্দ জন শেয়ার হোল্ডার মিলে অন্যান্য কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে এখানে মাছ চাষ করেছি।কিন্তু পাগলা থানা পুলিশের এসআই রুমান খান রহস্য জনক কারেণ কতিপয় লোকের সঙ্গে আতাত করে আমাদের মৎস্য খামারে এসে বাঁশের বাঁধ(বানা)নির্মাণ কাজে বাধা দেয়।পাগলা থানার এসআই রুমান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষেয় থানা অভিযোগ এসেছে।আমি কিছু বলতে পারব না।আপনি ওসি স্যারে সাথে কথা বলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051