রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।
তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এ নাশকতায় ১৬ জন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (৬ আগস্ট) রাজধানীর শ্যামলীতে একটি পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমসহ ১৫ জনের নামোল্লেখ করা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051