1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

পুলিশের ওপর হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ৬:৫৬ am

মাদারীপুরের কালকিনিতে পুলিশের হাতে আটক হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এক মাদক কারবারিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর এলাকার কালকিনি থানা ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এই ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধার করতে সক্ষম হলেও আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি।

আটক হওয়া ব্যক্তিরা ছিলেন- কালকিনি উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রাসেদ খান ও একই গ্রামের মো. মোস্তফা সরদারের ছেলে মো. আল আমিন সরদার।

কালকিনি থানার এএসআই মো. সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাশারের নেতৃত্বে একটি ফোর্স থানা সংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেদ খান ও মো. আল আমিন সরদারকে আটক করে। কিন্তু পরে হঠাৎ করে তাদের সহযোগীরা এসে ওই দুইজনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানায় ফিরে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয় জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ৫জন পুলিশ আহত হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ