প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্দ্যোগে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। সমাবেশ শুরু হওয়ার একটু পর থেকেই নেতা কর্মীদের প্রেসক্লাবেরসামনে প্রবেশ করতে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরিচয় নিশ্চিত হয়ে তারপরে সমাবেশস্থলে আসতে দিচ্ছে পুলিশ।
এর আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে ডুকার চেষ্টা করলে পুলিশ তাদের ফিরিয়ে দেয় বলে নেতা কর্মীরা জানিয়েছেন।।
নেতা কর্মীরা অভিযোগ করে বলেন , আমারা স্বাধীন দেশে বাস করেও আজ আমরা পরাধীনতার মত। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিতে যাচ্ছি। কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে।
এ সময় দেখা যায় সচিবালয়ের লিংক রোডের মাথায় পুলিশ কাউকেই সমাবেশস্থলে ঢুকতে দিচ্ছে না। অপরদিকে কদম ফোয়ারার পাশে পুলিশ মোতায়েন রয়েছে সেখানেও কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল হাবিব-উন-নবী খান সোহেল সমাবেশে সভাপতিত্ব করছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051