1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশি প্রহরায় ইইউ প্রতিনিধিদলের সুপ্রিম কোর্ট ত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১১:৫৯ pm

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের সামনে গণতন্ত্র, ভোটাধিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় পুলিশি প্রহরায় ইইউ প্রতিনিধিদলের সদস্যরা সুপ্রিম কোর্ট ত্যাগ করেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী আইন ও অন্যান্য নিয়ে এ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

বৈঠক চলাকালে ও বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কয়েকশ বিএনপিপন্থি আইনজীবী। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। বিক্ষোভে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন, উই ওয়ান্ট ভোটিং রিইটস, উই ওয়ান্ট ডেমোক্রেসি ডিএসএ ইজ এ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন।

বিকেল ৩টার দিকে বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদল বের হওয়ার সময় বিএনপিপন্থি আইনজীবীরা তাদের ঘিরে এসব স্লোগান দেন। এছাড়া কাগজে লেখা এসব স্লোগান প্রদর্শন করেন। এসময় ইইউ প্রতিনিধিরা কিছু না বললেও গাড়িতে বসে মোবাইলে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা যায়।

আইনজীবীরা জানান, মঙ্গলবার দুপুর ২টা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইইউ প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের বৈঠক হচ্ছে জানতে পেরে আদালত ছেড়ে কয়েকশ’ আইনজীবী অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে অবস্থান নেন। তারা তাৎক্ষণিকভাবে গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি সম্বলিত হতে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান। ইইউ প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বের হওয়ার পর আইনজীবীরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য স্লোগান দেন। বিকেল ৩টার দিকে প্রতিনিধি দল যখন গাড়িতে উঠছিল তখন কয়েকশ আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। তারা প্রতিনিধিদলের সামনে গণতন্ত্র, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন ও ভোটাধিকারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এতে অংশ নেন আইনজীবী শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. আক্তারুজ্জামান, মো. শহিদুল ইসলাম সপু, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট কে আর খান পাঠান, আব্দুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, রোকনুজ্জামান সুজা, মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মু. কাইয়ুম প্রমুখ।

বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অ্যাটর্নি জেনারেল অফিস সাংবিধানিক পদ হলেও শাসকদলের স্বার্থ সংরক্ষণে করছে। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নয়, সরকারের পালিত পুতুল। সুতরাং তার কাছ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার নিরপেক্ষ বক্তব্য এবং প্রকৃত চিত্র আসার কোনো সুযোগ নেই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ