রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিস্থলে নিষেধাজ্ঞা জারি করেছে ধানমন্ডি থানা পুলিশ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো ঢাকা মহানগর উত্তর বিএনপি।
পরে সেখানে যুবলীগের পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সমাবেশস্থলে নিষেধাজ্ঞা দেয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাধার মুখে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় নিষেধাজ্ঞা জারি করা হয়ে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
তবে এ বিষয়ে বিএনপির সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। দলটির নেতারা জানিয়েছেন, যে কোনো বাধা উপেক্ষা করেই তারা সমাবেশ করবেন। গতরাত সোয়া একটায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর বেলা দুইটার সময় সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু তার আসাদ গেটের বাসভবন থেকে সমাবেশ স্থলে রওনা করবেন।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051