মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬ পিলার নিকটবর্তী জারুলিয়াছড়িতে বার্মিজ ৭ গরু কেড়ে নিতে গিয়ে পুলিশের ওপর হামলা করেছে চোরাকারবারিরা। এছাড়া হাতকড়া পরিহিত ২ আসামিকে ছিনতাই করে চম্পট দেয় পশুদস্যুরা।
এ সময় একজন এসআইসহ ৪ পুলিশ আহত হন। আত্মরক্ষার জন্য ৭ রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই রাকিব, সদস্য আবু বক্কর, আরফাত ও মালেক। আহত তিন পুলিশ সদস্য নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি সার্কেল আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬ নম্বর পিলার হয়ে চোরাইপথে গবাদিপশুসহ জড়িতদের আটকে অভিযানে নামে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই রাকিবসহ থানা পুলিশের একটি টিম। পুলিশ দল একপর্যায়ে লালুর বাড়ি অদূরে গেলে ১০টি বার্মিজ গরু নিয়ে একদল দস্যুদের সামনে পড়ে।
পুলিশ জিজ্ঞাসা করলে তারা পালাতে চেষ্টা করলে পুলিশ ২ জনকে আটক করে হাতকড়া পরায়। এ সময় সশস্ত্র একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে পুলিশও পাল্টা ৭ রাউন্ড গুলি চালায়। এরই মধ্যে পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত ২ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় দস্যুরা। ৫ ঘণ্টা পর পুলিশকে হাতকড়া ফেরত দেয় তারা।
বান্দরবানের এএসপি সার্কেল আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বিষয়টি দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় নেই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051