ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নয়টি অঞ্চলের সব অঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন খারকিভের মেয়র ইগোর তারেকোভ।
সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে মেয়র জানিয়েছেন, খারকিভের কোনো স্থান এখন আর নিরাপদ নেই। রাশিয়া শহরটিতে ধ্বংসজজ্ঞ চালাতে চাচ্ছে।
এ ব্যাপারে মেয়র ইগোর তারেকোভ বলেছেন, রাশিয়ার আগ্রাসনকারীরা খারকিভকে একটি জঘন্য শহরে পরিণত করতে চাচ্ছে। যেমনটি রাশিয়ায় আছে।
কিন্তু তারা সফল হবে না, যেমনটি আপনারা দেখছেন, খারকিভের মানুষ অস্ত্র হাতে নিয়ে তাদের শহরকে রক্ষা করছে।
খারকিভে নয়টি বিভাগ আছে। আর নয়টি শহরের সবগুলোতে বিভিন্ন সময় তীব্র থেকে হালকা হামলা হয়েছে। তাই বলা যায় খারকিভের কোনো স্থান আর নিরাপদ নেই।
হ্যাঁ, আশ্রয়কেন্দ্র এবং মেট্রো স্টেশনগুলো নিরাপদ। কিন্তু কোনো বিভাগ, শহরের কোনো স্থান, আপনি বলতে পারবেন না এটি নিরাপদ, যোগ করেন মেয়র।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর শুরুর দিকে খারকিভ দখল করেছিল। ওই সময় ভয়ে খারকিভের অর্ধেকের বেশি মানুষ অন্যন্য শহর ও অঞ্চলে পালিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে খারকিভ ছেড়ে চলে যায় রুশ সেনারা। এরপর সেখানে সাধারণ মানুষ ফিরে আসতে শুরু করেন। কিন্তু খারকিভ ছাড়লেও দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে খারকিভে হামলা অব্যহত রাখে রাশিয়া।
গত সপ্তাহেও রুশ হামলায় খারকিভে তিনজন নিহত হন। যার মধ্যে ছিল ১৩ বছর বয়সী এক শিশুও।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051