রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার খেলার মাঠ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর।
সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন বাবুবাজার ব্রিজের আগে একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।
জানা গেছে, ভবনের ছাদে কিছু মানুষ আটকা পড়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051