রাজশাহী প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে এক নারী মামলা করেছেন। রোববার রাতে মামুনের বিরুদ্ধে মামলা করেন ওই নারী।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নারী পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন। সে সময় মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। এরপর তিনি প্রায়ই তাকে ধর্ষণ করতেন। সম্প্রতি ওই নারী বিয়ের জন্য মামুনকে চাপ দিলে তিনি তাকে এড়িয়ে যেতে থাকেন। রোববার দুপুরে বিয়ের দাবিতে মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হন। ওই নারীকে নির্যাতন করে বের করে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে থানায় তিনি মামলা করেন।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, ওই নারী নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছন। পরে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051