নেত্রকোনা জেলা শহরের রেল কলোনী এলাকার একটি পুকুর থেকে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরীর মরদেহ শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়েছে।
সনজিতা রানী ওই রেল কলোনীর এলাকার সুধারঞ্জন সরকারের মেয়ে।
সানজিতার পরিবার সূত্র জানায়, সানজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হয়। পরে সকাল ৯টার দিকে তার ছোট বোন তমা তাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে। তারপর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
মেয়েটির পরিবারের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ বলেন, মেয়েটির মৃগি রোগ ছিল। পানিতে ডুবে তার অপমৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051