1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুকুর থেকে অটোচালকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ৩:৪৮ pm

ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে মো. রাজিব (১৮) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম কৈলাইল নতুনবাজার এলাকার ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজিব কৈলাইল গ্রামের মো. সেন্টুর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে রাজিব নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে এলাকাবাসী ও তার স্বজনরা পশ্চিম কৈলাইল নতুনবাজার এলাকার একটি বাড়ির পুকুরে গলায় বিদ্যুতের তার জড়ানো অবস্থায় রাজিবের লাশ দেখতে পান। পরে পুলিশকে এ বিষয়ে সংবাদ দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ