ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা (৯) ও তানিয়া (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাবিবা কুরাটি গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে এবং তানিয়া তারা মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে বৃষ্টি নামলে পুকুরের পানিতে তানিয়া, হাবিবা, সুমাইয়া নামে তিনজন গোসল করতে নামে। এ সময় তাদেরকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে পুকুরে সুমাইয়া (১২) নামে এক প্রতিবন্ধী শিশুকে আহত অবস্থায় উদ্ধার করতে গিয়ে পানির নিচ থেকে হাবিবা ও তানিয়াকেও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051