দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচক বাড়ার মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (৬ সেপ্টেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪২ ও ১৭১৭ পয়েন্টে রয়েছে। এইসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এইসময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কম্পানির শেয়ার।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার, রিংসাইন, বিডি ফাইন্যান্স, ফাইন ফুড ও ন্যাশনাল টিউবস।
লেনদেন শুরু প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৪ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৪ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে চার হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে তিন কোটি দুই লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কম্পানির শেয়ার।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051