1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পি কে হালদারের সহযোগী শুভ্রা রিমান্ডে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ৯:১৩ pm

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারের সহযোগী ওয়াকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জুলফিকার এ বিষয়ে  নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুভ্রাকে আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে দুদক। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে আজ সোমবার দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় শুভ্রাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে দুদক।

নথি থেকে জানা গেছে, গত রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে ‘কাগুজে প্রতিষ্ঠানের’ পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এজাহারে পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ