প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বক্তব্য প্রচারের বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করা হয়।
হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আজ রোববার বিষয়টি নিয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, ‘পলাতক পি কে হালদারের বক্তব্য প্রচার করায় একাত্তর টিভিকে সতর্ক করে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।’
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রব্বানী দীপা ও আন্না খানম কলি।
এ ছাড়া পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন। শুনানিতে আরো যুক্ত হন আইনজীবী আজিজ, মোহাম্মদ আশরাফ ও মোহাম্মদ শিশির মনির।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051