পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলামের সুপারি বাগান থেকে লাবনী আক্তার (৬) নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, লাবনী আক্তার খেলতে গিয়ে গত ৩১ অক্টোবর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার মা সোনিয়া বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পাঁচ দিন পর কালাইয়া গ্রাম থেকে হাতের কব্জি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অবস্থায় একটি সুপারি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
লাবনী কালাইয়া শিকদারবাড়ি ময়নুদ্দিন মদিনাতুল মনোয়ারা আরাবিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
লাবনীর মা সোনিয়া বেগম জানান, আমার মেয়ে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরে সে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে পাইনি। আমার মেয়েকে কেউ অপহরণ করে হত্যা করেছে। যারা আমার মেয়েকে হত্যা করেছে, আমি তাদের শাস্তি চাই।
ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, মেয়েকে না পেয়ে শিশুটির মা ৩১ অক্টোবর তার থানায় অভিযোগ করেন। শুক্রবার সকালে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে জন্য তদন্ত চলছে।
ভিন্নবার্তা ডটকম/ আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051