1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিরোজপুরে রোগীকে যৌন হয়রানির মামলায় প্যাথলজি সহকারী গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ৫:৩২ pm

 

পিরোজপুরে এক কিশোরী রোগীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় মো. এনামুল হোসেন অপু (২৬) নামের এক প্যাথলজি সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধাবার (১২ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হোসেন অপু পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের খানাকুনারিয়া গ্রামের মো. নুরুল নবী শেখের ছেলে। তিনি সদর হাসপাতালের সামনের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি সহকারী হিসেবে কাজ করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই রোগী গত মঙ্গলবার (১১ আগস্ট) সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১১ নম্বর বেডে ভর্তি হয়। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রানা সাহা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি করার পরামর্শ দেন। পরে ওই প্যাথলজি সহকারী মেয়েটির কাছে ইসিজি করার জন্য সরঞ্জাম নিয়ে হাজির হন। এ সময় রোগীর ইসিজি করার কথা বলে হাসপাতালে থাকা রোগীর ভাইকে সরিয়ে বেডের চারিদিকে কাপড় টানিয়ে দেন অপু। এরপর তাকে ইসিজি করার নামে যৌন হয়রানি করলে মেয়েটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে তার ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অপু পালিয়ে যায়। ভুক্তভোগী রোগীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতেই সদর থানায় মামলাটি করেন।

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল নিশ্চিত করেছেন ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ