
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়ে গেছে একটি দড়ির কারখানা।
বুধবার রাত সাড়ে ১০টায় মিয়ারহাটস্থ বিসিক শিল্পনগরীতে শারমিন রোপ নামে ওই কারখানায় আগুন লাগে।
শারমিন রোপ কারখানার ম্যানেজার মো. আলমগীর কবির তোতা জানান, আগুনে কারখানার ঘর, মেশিনপত্র ও মালামালসহ এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ওই দিন রাতে বিসিক শিল্পনগরীর ওই কারখানায় আগুন দেখে স্থানীয়রা বিভিন্ন মসজিদ থেকে ঘোষণার পর শত শত মানুষ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
পরে স্বরূপকাঠি থেকে নদী পার হয়ে ফায়ার সাভির্সের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ