পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি ভবনে হোম আইসোলেশনে আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
সোমবার (০২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনিসহ স্ত্রী, দুই সন্তান, মা ও গৃহকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সবাই হোম আইসোলেশনে আছে। সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।
জানা যায়, করোনা মহামারি শুরুর পর থেকেই জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জেলার সাধারণ মানুষের জন্য করোনাকালীন স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা, ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণীদের মাঝে খাবার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051