
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ। বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য সম্মানজনক এ পদে ভূষিত হন তিনি।
পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে ফয়েজ আহমেদের হাতে এ পুরস্কার ও পদক তুলে দেন।
মানুষের শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় এই পদক প্রদান করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই