1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিডিপির চেয়ারম্যান ফেরদৌস কোরেশী আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০ ৪:৫৩ pm

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন পিডিপির মহাসচিব এম এ হোসেন।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ফেরদৌস কোরেশী অসুস্থ ছিলেন। আজ বিকালে তার ক্যান্টমেন্টের ভাড়া বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০১৫ সালের ২১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোরেশী। প্রায় অর্ধমাস ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এরপর থেকে বিছানা হয় তার একমাত্র ঠিকানা। প্যারালাইজড হওয়ায় ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলতেন তিনি।

২০০৮ সালের ১৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) নামে একটি দলের নিবন্ধন পান কোরেশী। নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ