1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিক-আপের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪ ১০:৪৭ pm

নেত্রকোনা জেলা শহরের প্রধান সড়ক আঞ্জুমান স্কুলের সামনে শনিবার রাত ৮টার দিকে পিক-আপের ধাক্কায় আব্দুল গনি (৫৮) নামে এক পথচারী স্কুল শিক্ষক নিহত হয়েছে।

নিহত আব্দুল গনি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র। তিনি নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আব্দুল গনি মাস্টার শনিবার রাত ৮টার দিকে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পাড় হওয়ার সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি মিনি পিক-আপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক পিক-আপ ভ্যানটি আটক করা হয়েছে। আইনগত পক্রিয়া চলমান রয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ