1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিকে হালদারের ৭০-৮০ জন গার্লফ্রেন্ড!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ১:৪৬ pm

৩ হাজার ৬শ’ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারের ৭০-৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুদক। তাদের একাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, তদন্তে প্রমাণিত হলে তাদেরও আসামি করা হবে।

দুদক আইনজীবী জানান, পিকে হালদারকে ধরতে এরইমধ্যে গ্রেফতারি পরোয়ানা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। এর আগে পিকে হালদার দেশে ফিরতে চেয়েও ফেরেননি। এমনকি তার অবস্থান নিয়েও নিশ্চিত নন কেউ।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদার, ব্যাংক পাড়ায় তিনি পরিচিত পিকে হালদার নামে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।

জানা গেছে, কানাডার বেগম পাড়ায় বাড়ি করে রাজকীয় জীবন যাপন করছেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ