1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিকেটিংয়ের সময় তিন যুবদল নেতাসহ ১৩ জন গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ১১:২৮ pm

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগাড় বাইপাস এলাকায় ভোরে পিকেটিং করার সময় তিন যুবদল নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এছাড়া জেলার বিভিন্ন থানায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকে গ্রেফতার করেছে।

জানা যায়, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে বিএনপি নেতাকর্মীরা সমাবেত হন।

র‌্যাব জানায়, তারা সংবাদ পায় কিছু উচ্ছৃঙ্খল জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ করাসহ জানমালের ক্ষতি করছে- এমন সংবাদে সকাল সাড়ে ৯টার দিকে জননিরাপত্তার হুমকি ও সরকারি কাজে বাধা প্রদানকালে র‌্যাব যুবদল নেতা নাজমুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (৩১), রমজান আলীকে (৩৪) আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়সির আরাফাত হোসেন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ