ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপের চালক গোপালগঞ্জের চন্দ্র দিঘলী এলাকার মো. সুজন (২৭), তার সহযোগী মাদারীপুরের চরগোবিন্দ এলাকার মো. শামীম হাসান (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের সন্নাসীতলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।
মহাসড়কের ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সেটি উল্টে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পিকআপটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051