সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপের চাপায় পিষ্ট হয়ে হাফছা (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দামোধরতপী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাফছা সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হাফছা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি পিকআপ তাকে ধক্কা দেয়। এতে সে পিকআপের ভ্যানের চাকায় নিচে পড়ে পিষ্ট হয়। পরে ঘটনাস্থলেই সে মারা হয়। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051