চটগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গত রোববার দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়াহাট জামিজুরী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াইশ ইউনিয়নের মলিয়াকুল মুন্সিরবাড়ি এলাকার মৃত আহমুদুর রহমানের পুত্র মো. ইসমাঈল হোসেন (৪৬) ওরফে বাবু ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। তার তিন ছেলে ও ১ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বাবু মেম্বার ও তার আরেক সঙ্গী জসিম মেম্বার মোটরসাইকেলে জামিজুরী রাস্তার মাথা এলাকায় নির্মিত মেসার্স এমএ কাশেম অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ফিলিং স্টেশনে প্রবেশের আগমুহূর্তে পেছন দিক থেকে একটি মালবাহী পিকআপ মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুজনই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছিটকে পড়েন। সঙ্গে থাকা জসিম মেম্বার গড়িয়ে সড়কের একপাশে চলে গেলেও বাবু মেম্বার সড়কের উপর পড়ে থাকলে মালবাহী পিকআপের চাকায় পিষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর পার্ক হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই তার অস্ত্রোপচার করা হয়। সোমবার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051