নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপারোয়া গতির পিকআপভ্যান চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরিফুর রহমান সুমন (৪০) নামের আরও এক মোটরসাইকেল আরোহী হয়েছে। সে সম্পর্কে নিহত নারীর ভাগনে হয়।
নিহত নাজনীন আক্তার খুকি (৫৫) জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানায়, অসুস্থ মাকে দেখতে মোটরসাইকেলযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন খুকি। যাত্রা পথে চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপভ্যান সামনে থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে খুকি ও সুমন সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে খুকি মারা যান। আহত অবস্থায় জেলার একটি হাসপাতালে সুমনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক বলেন,এ ঘটনায় পিকআপসহ চালক আবু জাহের খোকনকে (৩৫) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সে বেগমগঞ্জের নাজিরপুর এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দিবে না বলে জানিয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051