1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাল্টা কর্মসূচি ঘোষণা ছাত্রলীগের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১১:৪১ pm

দিনভর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এ অবস্থার মধ্যেই পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার দলটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য-হত্যার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করবে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। পরে এটি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

এর আগে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ