নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি। দুজন প্রার্থী আচরণবিধি যথাযথভাবে পালন না করায় তাদের শোকজ করেছি। আশা করছি তারা আমাদের সহায়তা করবেন।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পরস্পরের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051