আজ ২ অক্টোবর ‘বিশ্ব অহিংসা দিবস’। অহিংস-অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে জাতিসংঘ ঘোষণা করেছে ‘বিশ্ব অহিংসা দিবস’ হিসেবে। ২০০৮ সাল থেকে সমগ্র বিশ্বে দিবসটি উদযাপন করা হচ্ছে।
মহাত্মা গান্ধীর শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামী এবং শান্তি ও মানবতার আন্দোলনের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সন্ত্রাস-পীড়িত বর্তমান বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
বিশ্ব অহিংসা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর শুক্রবার, রাত ৯টায় অনলাইনে আয়োজন করেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমাদের গানে অহিংসার বাণী’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে কুষ্টিয়ার লালন ফকিরের আখড়ার বাউল সাহাবুল এবং জনপ্রিয় চারটি ব্যান্ড সঙ্গীত দল মাকসুদ ও ঢাকা, বাংলা ফাইভ, সভ্যতা ও এফ মাইনর। অনুষ্ঠানের একটি প্রোমো এই সঙ্গে যুক্ত হলো।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিসিয়াল ফেসবুক পাতা (https://www.facebook.com/liberationwarmuseum.official) থেকে অনুষ্ঠান উপভোগ করা যাবে।
দিবসটি উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এক অনলাইন আলোচনার আয়োজন করেছে। আলোচনায় বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজকর্মী ও গান্ধীবাদী নেতারা অংশগ্রহণ করবেন। আলোচনার বিষয়বস্তু ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর অবদান।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051