পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলেই বিকল হয়ে আছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। যাত্রীবাহী ট্রেনটি পাবনার টেবুনিয়া স্টেশনের পৌঁছালে লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ইঞ্জিন বিকল হওয়া থেকে ইঞ্জিনকে সরানোর পর যাত্রীবাহী ঢালারচর এক্সপ্রেস রাজশাহীর দিকে ছেড়ে যাবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051